×

বিনোদন

অঙ্কুশের সঙ্গে থাকতেই ‘ভয়’ পাচ্ছেন নুসরাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১২:১১ পিএম

অঙ্কুশের সঙ্গে থাকতেই ‘ভয়’ পাচ্ছেন নুসরাত

অঙ্কুশ-নুসরাত ফারিয়া

অঙ্কুশের সঙ্গে থাকতেই ‘ভয়’ পাচ্ছেন নুসরাত

‘ভয়’ ছবিতে নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে এই ছবির শুটিং। রাজা চন্দের আগামী ছবি ভয়-এর শুটিংয়ে সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটেছে নুসরাত আর অঙ্কুশ হাজরার। ইকো এন্টারটেনমেন্টের ব্যানারে আসছে এই ছবি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সাল থেকে শুটিং শুরু হয়েছিল এই ছবির। তারপর অতিমারীর কারণে শুটিং আটকে যায়। কিছুটা শুটিং হয়েই বন্ধ হয়ে গিয়েছিল ছবির কাজ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের শুটিং চালু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

বারুইপুরের শাসন রেল স্টেশনের কাছে বিখ্য়াত কেষ্ট মণ্ডলের বাড়িতে শুটিং হওয়ার করা রয়েছে। সিনেমায় অঙ্কুশ সাঁতারের প্রশিক্ষক। তার ছোট বোন অটিস্টিক। মা ক্যানসারে আক্রান্ত। বোন যে স্কুলে পড়ে, সেই স্কুলের শিক্ষিকা নুসরাত ফারিয়া। অঙ্কুশ-নুসরাত ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিংহ, অসীম রায় চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত প্রমুখ।

ভয়-এর পাশাপাশি বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান ২’ ছবিতেও ফের একবার জুটি বাঁধবেন অঙ্কুশ-নুসরাত। সুত্র : হিন্দুস্তান টাইমস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App