×

বিনোদন

সালমানের ছবি থেকে বাদ পড়ে রেগে কি করলেন শেহনাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ১২:৪০ পিএম

সালমানের ছবি থেকে বাদ পড়ে রেগে কি করলেন শেহনাজ

শেহনাজ গিল ও সালমান খান। ফাইল ছবি

সালমানের ছবি থেকে বাদ পড়ে রেগে কি করলেন শেহনাজ
সালমানের ছবি থেকে বাদ পড়ে রেগে কি করলেন শেহনাজ

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকে বরাবরই শেহনাজ গিলের পাশে দাঁড়িয়ে ছিলেন সালমান খান। নানাভাবে শেহনাজকে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। আর সেই কারণেই সালমান তার নতুন ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’তে শেহনাজকে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। ভালই চলছিল সব। শেহনাজ শুটিংও শুরু করে দিয়েছিলেন। তবে হঠাৎ ঘটল গণ্ডগোল। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সালমানের এই ছবি থেকে নাকি বেরিয়ে এসেছেন শেহনাজ!

শুধু তাই নয়, সালমানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানকে আলফলো করে শেহনাজ নাকি চুপচাপ সরে এসেছেন এই প্রোজেক্ট থেকে। শোনা যাচ্ছে, সালমানের সঙ্গে মনকষাকষির কারণেই নাকি ছবি থেকে সরে আসতে বাধ্য হয়েছেন শেহনাজ। তবে এ বিষয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।

রিয়ালিটি শো ‘বিগ বস থেকেই সালমানের পছন্দের মানুষ শেহনাজ গিল। কথা ছিল এই ছবির একমাত্র নায়িকা তিনিই হবেন। জানা গিয়েছিল, সালমান নাকি স্পষ্ট জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য শেহনাজ যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারেন। শেহনাজকে পাঞ্জাবের ক্যাটরিনা ক্যাইফ বলেও ডাকেন সালমান। সম্প্রতি অর্পিতা-আয়ুষের ঈদ পার্টিতে গিয়েছিলেন অভিনেত্রী। তাকে বাড়ির বাইরে ছাড়তে আসেন সালমান। সালমানকে পাশে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান শেহনাজ। জড়িয়ে ধরে চুমু খেয়ে নেন। তাতেই লজ্জা পেয়ে যান সালমান। হঠাৎ এরকম একটা সম্পর্কে কীভাবে ছেদ পড়ল? আপাতত এই নিয়ে গুঞ্জনে সরব গোটা বলিউড। সুত্র : সংবাদ প্রতিদিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App