×

বিনোদন

নিজেকে সিঙ্গেল বললেন টাইগার শ্রফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫ পিএম

বেশ কিছু দিন ধরেই টাইগার-দিশার সম্পর্ক নিয়ে ভেঙনের সুর। টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্কে কি ইতি? প্রেম ভেঙেছে তাদের? বেশ কয়েক সপ্তাহ ধরে এই একটা প্রশ্নে সরগরম বলিউড।

যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি টাইগার-দিশার কেউই। কখনও বিমানবন্দরের সামনে, কখনও আবার রেস্তোরাঁয় চোখ রাখলেই তাদের একসঙ্গে ফ্রেমবন্দি হতো।

কিন্তু  টাইগার-দিশার সম্পর্কের রহস্যটা কী? সেই গোপন তথ্যই ফাঁস করলেন অভিনেতা। কারণ জোহরের শো-তে এসে জানিয়ে দিলেন নিজের সম্পর্কের আসল সত্য। টাইগার বলেন, আমি সিঙ্গল, কোনও সম্পর্কেই নেই। এক জনকে ভাল লাগতো। তবে সে দিশা নয়।

কারণ সোফায় বসলেই সব গোপন কথা নিজে থেকেই বলে ফেলেন  তারকারা। আবার অনেকের সুপ্ত বাসনাও পূর্ণ হয়ে যায়। দিশা আর টাইগারের সম্পর্কের ভাঙন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠতেই  উত্তর দিলেন নায়ক।

বরং ফাঁস করলেন তার ভাল লাগার মানুষের নাম। টাইগার বলেন, আমার বহু দিন ধরেই এক জনকে ভাল লাগে। তবে তিনি দিশা নন। তিনি হলেন শ্রদ্ধা কপুর। আমার ওকে দারুণ লাগে। টাইগার আরও যোগ করেন, স্কুলে পড়াকালীনই ওর প্রতি আমার ভাল লাগা তৈরি হয়েছিল। কিন্তু বেশ ভয়ও লাগত। দূর থেকে তাকিয়ে থাকতাম শ্রদ্ধার দিকে।

‘বাঘি’ ছবিতে টাইগার এবং শ্রদ্ধাকে একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শক। ‘বাঘি ৩’-এ আবারও তাদের একসঙ্গে দেখবে দর্শক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App