×

বিনোদন

বাবাকে দেখতে যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন দিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:১১ পিএম

বাবাকে দেখতে যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন দিঠি

বাবা গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে মেয়ে দিঠি আনোয়ার

বাবাকে দেখতে যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন দিঠি

পৃথিবী ভ্রমণ শেষ করেছেন কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। অসংখ্য কালজয়ী গানের এই স্রষ্টার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমাগারে রাখা আছে। তার দুই সন্তান; উপল ও দিঠি। শেষ বিদায়ে তার সঙ্গে পুত্র উপল থাকলেও অনেক দূরে যুক্তরাষ্ট্রে আছেন কন্যা গায়িকা দিঠি। অথচ এই কন্যাই বাবার ছায়া হয়ে থাকতেন সারাক্ষণ, ঘরে অথবা বাইরে।

মূলত সেই কন্যার অপেক্ষাতেই আছে পুরো গাজী পরিবার। কবির ভাগনে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় জানান, গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ রাখা হয়েছে হাসপাতালের হিমঘরে। বাসায় নেয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা সবাই দিঠির জন্য অপেক্ষা করছি। ও আমেরিকা থেকে আজ (৪ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে দুবাই নামার কথা। সেখানে তার অবস্থান করার কথা রয়েছে। এখন দুবাই নেমে সঙ্গে সঙ্গে দেশের টিকিট পাওয়া এবং আসাটা জটিল হবে হয় তো। আমরা আশা করছি, সন্ধ্যা বা রাতের মধ্যে দিঠি ঢাকায় নামতে পারবে। ও আসার পরই বাকি সিদ্ধান্তগুলো চূড়ান্ত হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App