×

বিনোদন

বাবা-মেয়ে সম্পর্কের গল্প বলবে ‘গুডবাই’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:১০ পিএম

বাবা-মেয়ে সম্পর্কের গল্প বলবে ‘গুডবাই’

‘গুডবাই’ ছবির পোস্টার

বাবা-মেয়ে সম্পর্কের গল্প বলবে ‘গুডবাই’

বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন ও দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘গুডবাই’। এই ছবিতে প্রথমবারের মত এক সঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। এবার প্রকাশ্যে এলো আসন্ন ছবিটির ফার্স্ট লুক। শনিবার অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আসন্ন ছবিটির একটি পোস্টার শেয়ার করেছেন। ছবিটিতে অমিতাভ ও রাশমিকাকে বেশ সাধারণ পোষাকে দেখা গেছে। পাশাপাশি তাদের ছবি দেখে বোঝা যাচ্ছে যে তারা আকাশে ঘুড়ি উড়াচ্ছেন।

বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ ছবিটিতে বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা। এছাড়া, এ সিনেমায় থাকছেন পাভেইল গুলাটি, নীনা গুপ্তা, এলিসহ একঝাঁক তারকা। ৭ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

মূলত জীবন, পরিবার ও সম্পর্কের গল্প নিয়েই ‘গুডবাই’ সিনেমাটি, যা হয়ত দর্শকদের কিছুটা হলেও স্মৃতি মনে করাবে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সুজিত সরকার পরিচালিত অমিতাভ ও দীপিকা অভিনীত বাবা-মেয়ের কাহিনীকে ঘিরে ছবি ‘পিকু’র কথা। গত বছরই শেষ হয়েছিল ‘গুডবাই’ এর শুটিং, এখন শুধু অপেক্ষা ছবিটির মুক্তির।

‘গুডবাই’ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অমিতাভ অভিনীত ও অয়ন মুখার্জি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও দীপিকা পাড়ুকোনের সাথে ‘দ্য ইন্টার্ন’ এর হিন্দি রিমেকের প্রজেক্ট রয়েছে অমিতাভের হাতে। অপরদিকে রাশমিকার হাতেও রয়েছে বেশ কিছু প্রজেক্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App