×

বিনোদন

বিরাট-আনুশকার প্রতিজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৭, ০১:৪৫ পিএম

ভারতীয় শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত জুটি অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। তাদের প্রেম ও বিয়ে নিয়ে এখন পর্যন্ত অনেক গুঞ্জনই শোনা গেছে। যদিও প্রেমের সম্পর্কের বিষয়টি এখনো স্বীকার করেননি এ জুটি। এদিকে কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন বিরাট-আনুশকা। গতকাল ইউটিউবে প্রকাশিত হয় এটি। আর বাস্তবে তাদের রোমান্টিক মুহূর্তই যেন এ বিজ্ঞাপনে ফুটিয়ে তুলেছেন তারা। এতে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিরাট-আনুশকা। পাত্র-পাত্রী বিয়ের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত। এ সময় আনুশকা কৌতূহলী হয়ে বিরাটকে প্রশ্ন করেন, ‘পাত্র-পাত্রী পরস্পরকে কী প্রতিজ্ঞা করছে।’ এরপর বিরাট-আনুশকা নিজেদের মতো করে সাতটি প্রতিজ্ঞা করেন। যার সর্বশেষটিতে বিরাট বলেন, ‘আমি সব সময় তোমার খেয়াল রাখব।’ জবাবে আনুশকা বলেন, ‘আমিও।’ আনুশকা শর্মা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জব হ্যারি মেট সেজাল। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। বর্তমানে পরী ও আনন্দ এল রাইয়ের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এছাড়া সঞ্জয় দত্তকে নিয়ে নির্মিত সিনেমাতেও দেখা যাবে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App