×

বিনোদন

শেহনাজ গিলের বাবাকে হত্যার হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০২:৩০ পিএম

শেহনাজ গিলের বাবাকে হত্যার হুমকি

শেহনাজ গিল। ছবি সংগৃহীত

শেহনাজ গিলের বাবাকে হত্যার হুমকি

বলিউড অভিনেত্রী শেহনাজ গিলের বাবা সন্তোখ সিংহকে ফোন করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ এসেছে। বাড়ি ভেঙে ভেতরে ঢুকে খুন করার হুঁশিয়ারি দেয়া হয়েছে তাকে। খবর বলিউড লাইফের।

হত্যার হুমকি দেয়ার অভিযোগে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন সন্তোখ সিংহ।

তিনি জানান, কিছু দিন আগে পঞ্জাবের বিয়াস থেকে তরন্তনে যাচ্ছিলেন তিনি। সেখানে যাওয়ার পথেই তার ব্যক্তিগত নম্বরে ফোন করেন অজ্ঞাত এক ব্যক্তি। অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ হত্যার হুমকিও দেয়া হয়। এ ধরনের হুমকি এর আগেও পেয়েছেন বলে জানিয়েছেন শেহনাজ গিলের বাবা।

২০২১ সালে বিজেপিতে যোগদানের পর এক রাতে দুই সন্ত্রাসী আক্রমণ করে সন্তোখকে। শেহনাজের বাবাকে তাক করে গুলিও ছোড়া হয় সে সময়। পুলিশ জানায়, হামলাকারীরা অমৃতসরের বাসিন্দা ছিল। আবারও একই ধরনের হুমকি পেয়ে পুলিশে অভিযোগ করেছেন মডেল-অভিনেত্রীর বাবা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App