×

বিনোদন

শাকিব-পূজা ছাড়া সবাই গেলেন যুক্তরাষ্ট্রে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১০:৩৭ পিএম

শাকিব-পূজা ছাড়া সবাই গেলেন যুক্তরাষ্ট্রে
শাকিব-পূজা ছাড়া সবাই গেলেন যুক্তরাষ্ট্রে

অনুষ্ঠানে তারকাদের রেডকার্পেট সংবর্ধনা দেয় আয়োজকরা

শাকিব-পূজা ছাড়া সবাই গেলেন যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে রবিবার (১৬ অক্টোবর) বসেছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের আসর। আসরের জন্য চূড়ান্তদের মধ্য থেকে শাকিব খান ও পূজা চেরি ছাড়া প্রায় সবাই গেছেন যুক্তরাষ্ট্রে।

অনুষ্ঠানে তারকাদের রেডকার্পেট সংবর্ধনা দেয় আয়োজকরা। তাতে বাহারি গাউন পরে মেহজাবীন, তিশা, ফারিণ, ফারিয়া শাহরীনদের লালগালিচায় হাঁটতে দেখা গেছে। এ অনুষ্ঠানে যোগ দিতে চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাহসান খান, তাসনিয়া ফারিণ ও শাহনাজ খুশির, জিয়াউল হক পলাশ, ফারিয়া শাহরীনও গেছেন যুক্তরাষ্ট্রে।

অনুষ্ঠানে যোগ দিয়ে মেহজাবীন বলেন, ‌দুই দশক ধরে এই আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো হচ্ছে। আমি চাই এটি আরও একশ বছর চলুক।

গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস। এতে প্রথমবারের মতো বাংলাদেশিদের এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি।

দেশের মাটিতে ‘লিডার’ আমিই বাংলাদেশ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অন্যদিকে ফেরারী ফরহাদের রোমান্টিক ট্র্যাজেডি গল্প নিয়ে নির্মিত নাকফুল সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় কাটাছেন নায়িকা পূজা চেরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App