×

বিনোদন

নুহাশের সিনেমার প্রযোজক ২ অস্কারজয়ী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০১:১৫ পিএম

নুহাশের সিনেমার প্রযোজক ২ অস্কারজয়ী

নির্বাহী প্রযোজক ‘গেট আউট’ খ্যাত নির্মাতা জর্ডান পিল ও ‘সাউন্ড অব মেটাল’ খ্যাত অভিনেতা রিজ আহমেদ এবং পরিচালক নুহাশ হুমায়ূন

নুহাশের সিনেমার প্রযোজক ২ অস্কারজয়ী
নুহাশের সিনেমার প্রযোজক ২ অস্কারজয়ী

বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। এ চলচ্চিত্রের ঝুলিতে জমা পড়েছে সম্মাননা স্মারক। এবার সিনেমাটি প্রযোজনা করছেন অস্কারজয়ী দুই নির্মাতা ও অভিনেতা।

যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম জানিয়েছে- ‘গেট আউট’ খ্যাত নির্মাতা জর্ডান পিল ও ‘সাউন্ড অব মেটাল’ খ্যাত অভিনেতা রিজ আহমেদ ‘মশারি’ সিনেমার নির্বাহী প্রযোজক হচ্ছেন। তাদের প্রযোজনা সংস্থা মনকিপ ও লেফট হ্যান্ডেড ফিল্মসের মাধ্যমে নুহাশের এ সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছেন তারা।

পিলের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘মশারি’ হলো ব্যতিক্রম একটি চলচ্চিত্র, যা প্রথম ফ্রেমেই দৃশ্যায়ন ও আবেগের দিক থেকে নাড়া দিয়ে যায়। সিনেমাটি আমাদের পোস্ট অ্যাপোক্যালিপ্টিক পৃথিবীতে নিয়ে যায়। টিকে থাকা, ভালোবাসা ও পরিবার নিয়ে এ সিনেমা। তবে একই সঙ্গে মনস্টার সিনেমা কেমন হয়, এটি তাও দেখেছে। মনকিপ সিনেমাটির সঙ্গে যুক্ত হতে পেরে কৃতজ্ঞ।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গেট আউট’ সিনেমার জন্য সেরা মৌলিক চিত্রনাট্যকার হিসেবে অস্কার জেতেন জর্ডান। ৪৩ বছর বয়সী এই মার্কিন নির্মাতা এ সিনেমার পরিচালকও। অন্যদিকে রিজ আহমেদ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা। চলতি বছর সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে অস্কার জিতেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

আখাউড়ায় ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

আখাউড়ায় ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

বিড়ি-সিগারেট বিক্রির উপার্জিত টাকা হালাল নাকি হারাম: শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

বিড়ি-সিগারেট বিক্রির উপার্জিত টাকা হালাল নাকি হারাম: শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App