×

বিনোদন

অবশেষে সিদ্ধার্থ-কিয়ারার বিয়েটা হয়েই গেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৯ এএম

অবশেষে সিদ্ধার্থ-কিয়ারার বিয়েটা হয়েই গেল

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি

অবশেষে সিদ্ধার্থ-কিয়ারার বিয়েটা হয়েই গেল

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়েটা হয়েই গেল। তাদের এই বিয়ে নিয়ে অনুরাগীদের আলোচনা থেমে ছিল না। চলছিলই। অবশেষে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে কিয়ারা আদভানির ইন্সটাগ্রামে বিয়ের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে।

কথা ছিল বিয়েটা হবে সোমবার (৬ ফেব্রুয়ারি)। কিন্তু গতকালের রাতে ব্যাচেলর পার্টি করতেই কেটে গেছে বলিউডের এই দুই তারকা। ফলে বিয়েটা একদিন পিছিয়ে হলো আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)। সকাল থেকে রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে সাজসাজ রব চলে। কারণ আজ এখানেই বসে বলিউড তারকা সিদ্ধার্থ আর কিয়ারার বিয়ের আসর। দুই তারকার পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন কিয়ারার ছোটবেলার বান্ধবী ও আম্বানি পরিবারের কন্যা ঈশা আম্বানি। শোনা যাচ্ছে, মুকেশ আম্বানিও যোগ দিয়েছেন এ বিয়েতে। খবর পিঙ্কভিলা, এনডিটিভির।

কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ে উপলক্ষে সূর্যগড় ফোর্টকে একটি বিলাসবহুল হোটেলের চেহারা দেয়া হয়। অতিথিদের একাধিক সুযোগ-সুবিধা দেয়ার পাশাপাশি বিয়ের দিনের খাবারের মেনুতেও ছিল বিশেষ চমক। শোনা যাচ্ছে, ১০ দেশের শতাধিক পদ অতিথিদের জন্য রান্না করা হয়েছিল। মেনুতে ছিল ইতালীয়, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি ও গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে জয়সলমীরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু। সঙ্গে পাঞ্জাব এবং দিল্লি থেকে আসা অতিথিদের জন্য মসলাদার ও চটকদার খাবার। অর্ধশতাধিক খাবারের স্টলের দায়িত্বে ছিলেন পাঁচ শতাধিক ওয়েটার। সকাল ও বিকেলের নাশতায়ও চমক রাখা হয়।

কয়েক দিন ধরে তারায় তারায় ঝলমলিয়ে উঠেছে সূর্যগড় প্রাসাদ। করণ জোহর, শহীদ কাপুর আর তার স্ত্রী মীরা রাজপুত, আকাশ আম্বানি, শ্লোকা মেহেতা, মনীশ মালহোত্রাসহ আরো অনেকে সিদ্ধার্থ-কিয়ারার বিবাহোৎসবে শামিল হন।

বিয়ের পর নব্য বিবাহিত জুটি সিদ্ধার্থের আরব সাগরমুখী বিলাসবহুল ফ্ল্যাটে উঠবেন বলে জানা গেছে। যার ইন্টেরিয়র করেছিলেন গৌরি খান। তবে এটা হতে চলেছে অস্থায়ী বাস। জুহুতে তাদের পছন্দের বাংলোর কাজ শেষ হলেই তারকা এই জুটি সেখানেই উঠবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App