×

বিনোদন

বিয়েটা হবে কি না জানি না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৫ এএম

বিয়েটা হবে কি না জানি না
বিয়েটা হবে কি না জানি না

প্রমিজ ডে’তে অঙ্কুশের প্রতিশ্রুতি নয় বরং শোনালেন অনিশ্চয়তার কথা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে সংশয়ের কথা জানালেন নায়ক নিজেই।

চুটিয়ে প্রেম করলেও বিয়ের ব্যাপারে বরাবরই রহস্য জিইয়ে রেখেছেন প্রেমিক জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। এতদিন বিয়ে নিয়ে মুখ না খুললেও অবশেষে এ ব্যাপারে কথা বললেন অঙ্কুশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) নিজের ও ঐন্দ্রিলার চুম্বনের একটি ছবি আপলোড করেন অঙ্কুশ। আর তার ক্যাপশনে লেখেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

অঙ্কুশের এই পোস্টেই নেটমাধ্যমে শোরগোল পড়ে গেছে। তাহলে কি অভিনেতার বিয়ে এরমধ্যেই হওয়ার কথা ছিল? বিয়েটা কি স্থগিত হয়ে গেল? কী এমন কারণ? এমন প্রশ্ন তুলছেন অনুরাগীরা। অনেকে আবার সমস্ত কিছু ভুলে প্রিয় তারকাকে বিয়েটা করে ফেলার পরামর্শ দিয়েছেন।

এর আগেও একবার এমন রহস্যজনক পোস্ট করে সবাইকে চমকে দিয়েছিলেন অঙ্কুশ। পরে প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘লাভ ম্যারেজ’ সিনেমার ফার্স্টলুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। বোঝা যায়, রিয়েল নয়, রিল লাইফের ‘লাভ ম্যারেজ’-এর কথা বলেছিলেন অভিনেতা। এবারও কি তেমন কিছু ঘটতে চলেছে? তা ভবিষ্যতেই জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

গভর্নর ‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App