×

বিনোদন

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ছবি ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ছবি ভাইরাল

ছবি: সংগৃহীত

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ছবি ভাইরাল

বর্তমানে টালিউডে আলোচিত জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। সম্প্রতি ভক্ত মহলে তাদের বিয়ে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এর শুরুটা অঙ্কুশই করেছিলেন। নায়িকার ঠোঁটে ঠোঁট বসানো ছবি পোস্ট করে জানিয়েছিলেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না...।’ এ নিয়ে আলোচনার মাঝেই নতুন ছবি সোশ্যালে ভাইরাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যায়- বরের সাজে অঙ্কুশ। হলুদ পাঞ্জাবিতে সেজেছেন তিনি। পাশেই কনের সাজে বসা ঐন্দ্রিলা। পরনে লাল বেনারসি, ওড়না, নাকে নথ, কপালে কলকে ও শরীরজুড়ে মানানসই গহনা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এমনই ছবি শেয়ার করেন টালিউড নায়িকা। ছবির ওপর লেখা— ‘বিয়ের আগের রাতে।’

এর আগে সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করা হয় ছবিটি। সেই পোস্টই নিজের স্টোরিতে শেয়ার করেন নায়িকা। সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে নানা প্রশ্নও উঠেছে।

অঙ্কুশ-ঐন্দ্রিলা এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। এই সময়ে তাদের সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিয়ে নিয়ে।

এদিকে গত কয়েক দিন ধরে ‘বিয়ে কেন হচ্ছে না’ শিরোনামে কয়েকটি সিরিজ পোস্ট করেন অভিনেতা। সেখানে কখনো বিয়ে না হওয়া, কখনো ঐন্দ্রিলার সঙ্গে ব্রেকআপ, আবার কখনো প্রসেনজিৎ ও আবির চ্যাটার্জির প্রশ্ন নিয়ে ভিডিও পোস্ট করেন।

বিয়ে কেন হচ্ছে না সিরিজের মাঝে বর-কনের সাজে ছবি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সোশ্যালে ওঠা প্রশ্নে অনেকে বলছেন, তা হলে কি অবশেষে বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আবার কেউ বলছেন, এটি কোনো ওয়েব সিরিজ বা সিনেমার প্রচার।

ধারণা করা হচ্ছে, অঙ্কুশ-ঐন্দ্রিলার পরবর্তী সিনেমা ‘লাভ ম্যারেজের’ প্রোমোশন এসব। তবে এ নিয়ে এখনো এই জুটির মধ্যে কেউ মুখ খোলেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

গভর্নর ‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App