×

বিনোদন

সিদ্ধার্থকে নিয়ে যা বললেন কিয়ারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১১:০৯ এএম

সিদ্ধার্থকে নিয়ে যা বললেন কিয়ারা

ছবি: সংগৃহীত

সিদ্ধার্থকে নিয়ে যা বললেন কিয়ারা

গত মাস থেকে টক অব দ্য টাউন নতুন বিবাহিত দম্পতি কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। বছরের ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দুই তারকাই হানিমুন থেকে ফিরে আবার কাজ শুরু করেছেন। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে এক সাক্ষাত্কারে কিয়ারা তার বিবাহপরবর্তী জীবন সম্পর্কে কথা বলেছেন। যেখানে সিদ্ধার্থের তিনটি গুণের কথাও বলেছেন; যা তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন।

কিয়ারাকে প্রশ্ন করা হয়েছিল- সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পর তার জীবনে কী পরিবর্তন এসেছে। অভিনেত্রী উত্তর দিয়েছেন- তিনি জীবনে প্রথমবারের মতো পরিবার পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

তিনি আরও বলেন, আমি যখন মা-বাবার সঙ্গে থাকতাম তখন মা সবকিছু করতেন। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা। বিয়ের পর সুন্দর জীবন উপভোগ করছি। আপনি দেখতে পাচ্ছেন, আমি খুব খুশি।

একপর্যায়ে সিদ্ধার্থের সবচেয়ে ভালো তিনটি গুণের বিষয়ে কিয়ারাকে প্রশ্ন করা হয়। তার সেরা গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে কিয়ারা বলেন, সিদ্ধার্থ আশপাশের লোকদের প্রতি খুব শ্রদ্ধাশীল। সে (সিদ্ধার্থ) ছোট-বড়দের প্রতি খুব শ্রদ্ধাশীল। দ্বিতীয় গুণ হলো সিদ্ধার্থ খুব আন্তরিক; যা তার ভক্তরাও বলেছেন। মানুষের প্রতি তার খুব ভালোবাসা রয়েছে।

তৃতীয় গুণটির বিষয়ে তিনি বলেন, স্বামী হিসেবে সিদ্ধার্থ অনেক বড় সঙ্গী। সে সবসময় আমাকে অনুপ্রাণিত করছে; তা কাজ হোক বা নতুন কোনো কিছু। সিদ্ধার্থের মধ্যে দুঃসাহসী ভাব রয়েছে। তার মধ্যে তেজস্বীয়তা রয়েছে; যা মানুষকে প্রভাবিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App