×

বিনোদন

ছাড়পত্র পেল ‘নকশীকাঁথার জমিন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৫:০১ পিএম

ছাড়পত্র পেল ‘নকশীকাঁথার জমিন’

ছবি: সংগৃহীত

ছাড়পত্র পেল ‘নকশীকাঁথার জমিন’

ইতোমধ্যেই বিশ্বে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’। এবার জোরকদমে চলছে দেশের রুপালি পর্দায় মুক্তির প্রস্তুতি। এরই প্রথম ধাপ হিসেবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে গুণী নির্মাতা আকরাম খান পরিচালিত চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির প্রযোজক টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি জানান, আনকাট সেন্সর পেয়েছে ‘নকশীকাঁথার জমিন’। সেন্সর বোর্ডের উপস্থিত দেশের গুণী চলচ্চিত্রজনের প্রশংসাও অর্জন করেছে ছবিটি।

ফারজানা মুন্নী বলেন, “টিএম ফিল্মস, আন্তর্জাতিক মানের দেশীয় চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিয়ে যার যাত্রা শুরু হয়েছিল। আমরা চেয়েছিলাম, আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি চলচ্চিত্র প্রযোজনার মধ্য দিয়ে আমাদের টিএম ফিল্মসের যাত্রা শুরু হোক। আপনারা ইতোমধ্যেই জানেন, বাংলাদেশ সরকারের অনুদানের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’ চলচ্চিত্রের প্রযোজনা সহযোগী হয়েছি আমরা।”

তার কথায়, ‘গুণী নির্মাতা আকরাম খান পরিচালিত চলচ্চিত্রটি ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিসরে নানা প্রশংসা ও সম্মান বয়ে এনেছে। আনন্দের সঙ্গে জানাতে চাই, চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের বড় পর্দায়ও চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি আমরা।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা আকরাম খান।

সম্প্রতি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় তার এ নির্মাণ। এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে ‘নকশীকাঁথার জমিন’।

চলচ্চিত্রটির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এতে তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজস্ব শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগের দাবি

নোবিপ্রবি নিজস্ব শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগের দাবি

চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

আখাউড়া সীমান্ত চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

৬ কোটির উন্নয়ন প্রকল্পে ‘অনিয়মের’ শেষ নেই

ঝালকাঠি পৌরসভা ৬ কোটির উন্নয়ন প্রকল্পে ‘অনিয়মের’ শেষ নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App