×

বিনোদন

বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০১:৪৪ পিএম

বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী গত এপ্রিলের শুরুতে আরেফিন জিলানি সাকিবের সঙ্গে বাগদান সম্পন্ন করেন । মে মাসের শেষ দিনে গায়ে হলুদ, এরপর গতকাল বসলেন বিয়ের পিঁড়িতে।

গতকাল শুক্রবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে বিয়ে করেন ঐশী ও জিলানি। সেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার (৩১ মে) অনুষ্ঠিত হয়েছে ঐশীর গায়ে হলুদ অনুষ্ঠান। অন্যরকম পারিবারিক আবহে একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে এদিন নেচে গেয়ে নিজের গায়ে হলুদ অনুষ্ঠান মাতান এই সংগীতশিল্পী।

সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন পারভেজ। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা, নিলয় প্রমুখ। মজার মজার গানে ঐশীর সতীর্থ সংগীতশিল্পীরাই হয়ে ওঠেন ড্যান্সার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App