×

বিনোদন

জায়েদ খানের নায়িকা হচ্ছেন সায়ন্তিকা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৯:৪৮ এএম

জায়েদ খানের নায়িকা হচ্ছেন সায়ন্তিকা!
জায়েদ খানের নায়িকা হচ্ছেন সায়ন্তিকা!
এবার জায়েদ খানের নায়িকা হচ্ছেন টলেউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘নকাব’ ছবিতে বাংলার সুপারস্টার শাকিব খানের সঙ্গে ঢালিউড মাতিয়েছেন সায়ন্তিকা। এবার জায়েদ খানের বিপরীতে তাকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। রাজনীতি ও অভিনয় সমান তালে চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। এবার তিনি বাংলাদেশের ছবিতে অভিনয় করতে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া এ মুহূর্তে দলের কাজেও ব্যস্ত তিনি। প্রস্তাবিত ছবিটি বাংলাদেশের একটি বড় প্রযোজনা সংস্থার নির্মাণ করতে যাচ্ছে। তবে ছবির নাম এখনও চূড়ান্ত করা হয়নি। মূল ধারার এ সিনেমায় দর্শকদের বিনোদনের যাবতীয় উপাদানই থাকবে। এ অভিনেত্রীর বিপরীতে থাকবেন অভিনেতা জায়েদ খান। ছবিটির পরিচালনা করবেন তাজু কামরুল। এ বিষয়ে সায়ন্তিকা জানান, বিষয়টি নিয়ে তিনি এখনই বিস্তারিত কথা বলতে চান না। এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App