×

বিনোদন

বড়দিনে রোমান্টিক ছবি শেয়ার করলেন কিয়ারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম

বড়দিনে রোমান্টিক ছবি শেয়ার করলেন কিয়ারা
বড়দিনে রোমান্টিক ছবি শেয়ার করলেন কিয়ারা
বড়দিনে রোমান্টিক ছবি শেয়ার করলেন কিয়ারা

সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ের পর এই প্রথম বড়দিন। একান্তে দিনটি উপভোগ করেছেন এই তারকা দম্পতি। সেই মুহূর্তই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেছেন কিয়ারা।

ক্যাপশনে ‌‘মেরি ক্রিসমাস’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানদের। ছবিতে জুটিকে একটি আবেগঘন মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। যা দেখে খুশিতে আত্মহারা নেটিজেনদের অনেকেই।

এদিন বড়দিন স্পেশাল ছবিজুড়ে শুধুই মিলেছে সিদ্ধার্থ-কিয়ারার সুখী দাম্পত্যের আভাস। স্ত্রীকে চুম্বন করতে দেখা যায় সিদ্ধার্থকে। অন্যদিকে কিয়ারাও স্বামীকে জড়িয়ে ছিলেন। সবমিলিয়ে এক অদ্ভুত সুন্দর মুহূর্তের ছিল এদিন।

লাল পোশাকে অপূর্ব লাগছিলেন কিয়ারা। অন্যদিকে, আবার সিদ্ধার্থও, কালো টপের সঙ্গে লাল প্যান্ট পরে বরাবরের মতোই হ্যান্ডসাম লাগছিলেন। ছবি দেখে পরিচালক করণ জোহর তো ভালোবাসার ইমোজি দিয়ে ছবির প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এরই সঙ্গে অনুরাগীদের আবেগপ্রবণ প্রশংসা তো রয়েছেই।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি, সিদ্ধার্থ এবং কিয়ারা রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বিয়ে করেছিলেন। ‘শেরশাহ’ সিনেমার শুটিং চলাকালীন দুজনের মধ্যে প্রেম বাসা বাঁধে। ২০২২ সালে কফি উইথ করণ সিজন ৭ করণ জোহর যখন প্রথমবার সিদ্ধার্থকে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। তখন লাজুক সিদ্ধার্থ বলেছিলেন, ‘উজ্জ্বল ভবিষ্যৎ আসছে’।

ওদিকে কিয়ারাও দুজনের ভালোবাসার ইঙ্গিত জানিয়ে বলেছিলেন, বন্ধুর চেয়ে বেশি তাদের সম্পর্ক। অর্থাৎ বিয়ের কখনোই নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে সেভাবে কথা বলতে দেখা যায়নি দুজনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App