×

বিনোদন

একটু হাসো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ০৩:৫৩ পিএম

একটু হাসো
তিশার বাবা ব্যবসায় বড় ধরনের লস করেন। এরপর স্ট্রোক করে প্যারালাইজড। তাদের সংসারে শুরু হয় অর্থনৈতিক টানাপড়েন। একটা সময় তিশাকে বিয়ে দেয়ার চিন্তা করেন তার বাবা-মা। তারা মনে করেন এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, যে তাদের পরিবারের দায়িত্ব নিতে পারবে। বিয়ে ঠিক হয় বাবার বন্ধুর ছেলে ফারহানের সঙ্গে। পরিবারের কথা ভেবে সম্মত হন তিশা। বিয়ের আগে বাইরে দেখা করেন হবু স্বামী-স্ত্রী। কিন্তু ফারহানের কিছু আচরণ ও ভাবনা মেনে নিতে কষ্ট হয় তিশার। চলতি পথে একই দিন দেখা হয় কুরিয়ার সার্ভিসে চাকরি করা সাদামাটা তাহসানের সঙ্গে। বদলে যেতে থাকে তিশার বিয়ের সিদ্ধান্ত। অবশেষে অনেক নাটকীয়তা শেষে একদিন সব ভুলে তাহসানের কুরিয়ার-বাইকে চেপে বসেন তিশা, নতুন গন্তব্যের স্বপ্ন নিয়ে। এমন রোমান্টিক গল্পে সাজানো বিশেষ নাটকটির নাম ‘একটু হাসো’। আসছে ঈদের জন্য সদ্য নির্মিত এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা। এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৭টা ৫৫ মিনিটে বাংলাভিশনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App