×

বিনোদন

জুরিখে ‘রিচার্ড সেইস গুডবাই’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫২ পিএম

জুরিখে ‘রিচার্ড সেইস গুডবাই’
‘রিচার্ড সেইস গুডবাই’ শিরোনামে ছবি নির্মাণ করেছেন ওয়েইন রবার্টস। ছবিটি প্রদর্শিত হবে জুরিখ আন্তর্জাতিক সিনেমা উৎসবে। গালা লাইন আপে এই ছবিটি ছাড়াও ‘কোল্ড ওয়ার’, ‘হুইটনি’ এবং ‘নেভার লুক অ্যাওয়ে’ ছবিগুলোও প্রদর্শিত হবে। ‘রিচার্ড সেইস গুডবাই’ ছবিতে অভিনয় করেছেন জনি ডেপ। অ্যাম্বার হার্টের সঙ্গে বিচ্ছেদ ঝামেলার পর এটিই হবে তার প্রথম ছবি। ডেপের ভক্তরা আশা করছেন এই ছবিতে প্রিয় তারকাকে ফেরত পাবেন আগের মতো করে। আর যদি অভিনয়টা ভালো করতে পারেন তাহলে হয়তো অস্কারও মিলে যেতে পারে। আগের তিনবার অবশ্য মনোনয়ন পেয়েও সোনালী মানবকে ছোঁয়া হয়নি ডেপের। রিচার্ড সেইস গুডবাই’ ছবিতে জীবনের উপর বিরক্ত এক কলেজ টিচারের ভূমিকায় অভিনয় করেছেন ডেপ। চরিত্রটি দূরারোগ্য এক রোগে আক্রান্ত, কয়েকদিন পরই মারা যাবেন। শেষ সময়ে তিনি জীবনের ভালো ঘটনাগুলো ফিরিয়ে আনার চেষ্টা করেন। এটাই সিনেমার গল্প। তিন মিলিয়ন ডলার খরচায় বানানো এই ছবিটি এই বছরের শেষ দিকে বিশ্বব্যাপী মুক্তি পাবে। ‘রিচার্ড সেইস গুডবাই’ ছবিটির সুবাদে জুরিখ এবার অনেক বড় বড় তারকাদের পাবে। জনি ডেপ নিজে উপস্থিত হবেন এবারের উৎসবে। থাকবেন ওয়েইন রবার্টস সহ ছবিটির বাকি তারকারাও। এছাড়াও দুবছর আগের অস্কারজয়ী তারকা মাহেরশালা আলী ও ভিগো মরটেনসেন অংশ নিচ্ছেন উৎসবে। জুরিখে তাদের ‘গ্রীন বুক’ ছবিটিও দেখানো হবে। জুরিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App