×

বিনোদন

রোমানিয়ান নারীর প্রেমে আরবাজ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৭, ১২:৪৫ পিএম

রোমানিয়ান মডেল-অভিনেত্রী লুলিয়া ভান্তুরের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। যদিও এ জুটি বরাবরই দাবি করেছেন ‘তারা শুধু ভালো বন্ধু’। এবার সালমান খানের ভাই আরবাজ খানও রোমানিয়ান এক নারীর প্রেমে পড়েছেন বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার বিকালে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে আরবাজ ও আলেকজান্দ্রিয়া রোমান্টিক সময় কাটিয়েছেন। এসময় তারা পরস্পরের চোখের দিকে তাকিয়ে ছিলেন, পরস্পরের হাতও ধরেছিলেন। দুজনকে ফিসফিসিয়ে কথা বলতেও দেখা গেছে। আরবাজ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলেকজান্দ্রা ক্যামেলিয়া নামের এ মেয়েটি যুক্ত হয়েছেন। আরবাজের পোস্টে এ মেয়েটি ঘনঘন লাইকও দিয়ে থাকেন। তাই বলিপাড়ায় খবর চাউর হয়েছে তবে কি রোমানিয়ান নারীর সঙ্গে প্রেম করছেন আরবাজ? যদিও এ বিষয়ে আরবাজ খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কিছুদিন আগে আরবাজ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হ্যাঁ, আমি কারো সঙ্গে ডেট করছি। এখনো আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তবে আমি একা অনুভব করি।’ ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান ও মালাইকা আরোরা। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। গত ১১ মে  তাদের বিচ্ছেদ আবেদন মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। এ দম্পতির বিচ্ছেদ হলেও মাঝে মধ্যে পারিবারিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App