×

বিনোদন

পাত্র খুঁজছেন সালমার পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ১২:০৬ পিএম

পাত্র খুঁজছেন সালমার পরিবার

সালমা

ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালমার জন্মদিন ছিল গত মঙ্গলবার। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পার করছেন তিনি। জন্মদিনে নতুন খবর দিলেন তিনি। চলতি বছরেই আবারো বিয়ের পিঁড়িতে বসবেন এই শিল্পী। পারিবারিক কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সালমা। সাদামাটাভাবেই এবারের জন্মদিনটা পালন করেছেন সালমা। আর বিশেষ এই দিনটিতে সুখবরটি দিয়েছেন তিনি। সালমা বলেন, শিগগিরই বিয়ে করব। পারিবারিকভাবে পাত্র দেখা হচ্ছে আমার জন্য। আমি এমন পাত্র চাই যে আমার পেশাকে সম্মান করবে, আমার কাজে উৎসাহ দেবে। অনেক ভেবে-চিন্তেই এবার সিদ্ধান্ত নেব। সালমা আরো বলেন, শিবলীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো। বিচ্ছেদের কিছুদিন পর শিবলী সাদিক নতুন জীবন শুরু করেছেন। পুরো সময়টা একাই চলেছি। তবে পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করি। তাই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্নহাম

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্নহাম

হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি

হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না

স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App