×

বিনোদন

আজ বিয়ের পিঁড়িতে বসছেন ভুবনেশ্বর কুমার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৭, ১২:২৭ পিএম

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতের কৃতি পেসার ভুবনেশ্বর কুমার। আজ (বৃহস্পতিবার) বিয়ের পিঁড়েতে বসছেন তিনি। পাত্রি তাঁর দীর্ঘদিনের বান্ধবী নুপূর নাগর। বিয়ের জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ তারকা পেসার। নুপূরের বয়স এখন ২৬। ভারতের মীরাটের গঙ্গানগরের বাসিন্দা তার পরিবার। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন নুপূর। একটি বহুজাতিক সংস্থায় এখন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন ভুবনেশ্বরের স্ত্রী। চলতি বছরের গোড়ার দিকে ভুবি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে নূপুরকে দেখানো হয়নি। ক্যাপশন হিসেবে লেখা হয়েছিল, ‘ডিনার ডেটের সব ছবি পরে দেওয়া হবে।’ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় লাইকের ঝড় ওঠে। সবাই বুঝতেই পেরেছিলেন, বাইশ গজে ব্যাটসম্যানদের চমকে দেওয়া এ পেসার এ বার নিজের উইকেটটা খুইয়েছেন প্রেমের মোক্ষম ইয়র্কারে। এর ঠিক পাঁচ মাস বাদে ‘রহস্য’ফাঁস করেন স্বয়ং ভুবনেশ্বর। নিজের মনের মানুষের ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে পরিচয় করান নুপূরকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App