×

বিনোদন

নতুন সিনেমায় সিয়াম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০২:২২ পিএম

নতুন সিনেমায় সিয়াম
অভিনেতা সিয়াম আহমেদ তার অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন ‘পোড়ামন-২’, ‘দহন’, ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাতে। বর্তমানে হাতে রয়েছে বেশকিছু সিনেমার প্রস্তাব। তার মধ্যে চূড়ান্ত হয়েছে রায়হান রাফির ‘স্বপ্নবাজি’তে কাজ করা। এবার জানা গেল, নতুন আরো একটি ছবির নাম। ‘কামরূপ কামাখ্যা’ নামের সিনেমাতে কাজ করতে যাচ্ছেন সিয়াম। সিনেমাটির পরিচালক ও প্রযোজক হাসান ইমাম। ২০০৫ সালে মুক্তি পাওয়া হুমায়ুন ফরীদি ও মৌসুমী অভিনীত ‘মাতৃত্ব’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। বর্তমানে ভারতের মুম্বাইয়ে রয়েছেন। সেখান থেকে নিশ্চিত করলেন তার সিনেমা ও নায়কের নাম। একজন বাবা ও ছেলের গল্পে নির্মিত হবে ছবিটি। সেখানে দেখা যাবে বাবা অনেক বছর ধরে নিখোঁজ। যার সন্ধানে ছেলে। হাসান ইমাম বলেন, একটি অন্যরকম আবেগের গল্পে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। শিল্পী নির্বাচন এখনো শেষ হয়নি। তবে নায়ক হিসেবে সিয়ামকে দেখা যাবে এই ছবিতে। দুই মাস আগে তার সঙ্গে আলাপ চ‚ড়ান্ত হয়েছে। বাকিদের নামও শিগগিরই প্রকাশ করা হবে। সিনেমার শুটিং মে মাস থেকে শুরু করতে চেয়েছিলেন। তবে বর্ষাকালের জন্য পেছাতে হবে। সবকিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে ‘কামরূপ কামাখ্যা’র শুটিং। সিয়াম বলেন, ছবির গল্পটি ভালো লেগেছে। শুটিং কবে সেটা নির্দিষ্ট হয়নি। সবকিছু চূড়ান্ত হলে জানাতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App