×

বিনোদন

ঐশ্বরিয়াকে সতর্ক বার্তা অমিতাভের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৭, ১১:২৪ এএম

সব সময়ই আলোচনার শীর্ষে থাকে বচ্চন পরিবার। থাকবে নাই বা কেন। পরিবারের প্রত্যেকেই যে তারকা। তবে, বচ্চন পরিবারে যেদিন থেকে নতুন সদস্য অর্থাৎ‌, ঐশ্বারিয়া-অভিষেকের ঘর আলো করে আরাধ্যা এসেছে, সেদিন থেকে আগ্রহ খানিকটা বেশিই বেড়ে গেছে ভক্তদের। সম্প্রতি অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন তাঁর প্রিয় পুত্রবধূ ঐশ্বরিয়া রাইকে বলছেন, ‘আরাধ্যার মতো আচরণ কোরো না’। কিন্তু পুত্রবধূকে কেন এমন কথা বললেন শ্বশুর অমিতাভ বচ্চন? আসল ঘটনা হলো, একটি অনুষ্ঠানে মিডিয়ার সামনে একসঙ্গে হাজির হন অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই প্রচণ্ড উত্তেজিত হয়ে ক্যামেরার সামনে শ্বশুরকে জড়িয়ে ধরে চিৎকার করে ‘হি ইজ দ্য বেস্ট’ বলেন ঐশ্বরিয়া রাই। তখনই অমিতাভ বচ্চন বলেন যে, আরাধ্যার মতো আচরণ কোরো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App