×

বিনোদন

শ্রীদেবী মিস করছেন কাকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৭, ০৪:২৩ পিএম

বড়দিনের আগে মস্কোয় উড়ে গিয়েছেন শ্রীদেবী। সম্প্রতি ‘মম’-এর প্রিমিয়ার হলো সে দেশে। শ্রী-র সঙ্গেই রয়েছেন স্বামী বনি কাপুর এবং‌ মেয়ে খুশি। ক্রিসমাসের আগে দারুণ এনজয় করছেন তারা মস্কোয়। ‘মিস্টার ইন্ডিয়া’র তিরিশ বছর পর ফের ‘মম’ ছবি নিয়ে রাশিয়ায় গিয়েছেন শ্রীদেবী। সম্প্রতি সেখানে হয়ে গেল ছবির প্রিমিয়ার। দর্শকদের কাছে ছবির প্রশংসা পেয়ে আপ্লুত শ্রী। একই সঙ্গে বড়দিনের আগে সেজে উঠছে মস্কো। তাই মেয়ে খুশি ও স্বামী বনি কাপুরকে নিয়ে বেরিয়ে পড়েছেন নায়িকা। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর ডাকনাম জানু। শ্রীদেবী আদর করে মেয়েকে এই নামেই ডাকেন। আগামী বছর বলিউডে পা রাখছে মেয়ে। ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় তাই, পরিবারের সঙ্গে মস্কো সফরে যেতে পারেননি জাহ্নবী। ‘ধড়ক’ ছবিতে শহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে কাজ করছেন জাহ্নবী। বনি কাপুর ও খুশি সঙ্গে থাকলেও, বড় মেয়েকে মিস করছেন বলে ছবির ক্যাপশনে সে কথাই জানিয়েছেন অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App