×

বিনোদন

শিবানীর সঙ্গে ছাদনাতলায় ফারহান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০১:০৮ পিএম

শিবানীর সঙ্গে ছাদনাতলায় ফারহান!

ফাইল ছবি।

ফের বিয়ের ফুল ফুটতে চলেছে বলি অভিনেতা ফারহান আখতারের জীবনে। পাত্রী অভিনেত্রী-সঞ্চালক শিবানী দান্ডেকর। এক জনপ্রিয় সর্বভারতীয় দৈনিকের সূত্র অনুযায়ী, এই বছরের শেষেই সম্ভবত এক হচ্ছে চার হাত। সেই মতো এখন থেকেই চলছে দেদার কেনাকাটা। বছরের অক্টোবরের ২ তারিখে মুক্তি পাবে ফারহানের ছবি ‘তুফান’। সেই ছবি নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেতা। আর সে জন্যই আপাতত বিয়ের প্ল্যান একটু পিছিয়ে আছে।

গুঞ্জণ রয়েছে, আংটি বদল নাকি ২০১৯-এই চুপি চুপি সেরে ফেলেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় হবু বর-কনের ঘনিষ্ঠ পোস্ট দেখে আপনিও বলতে বাধ্য হবেন ‘পারফেক্ট ম্যাচ’।

তবে এই প্রথম বার যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারহান, এমনটা নয়। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ২০০০ সালে। তাঁদের দুই মেয়ে রয়েছে, শাক্য এবং আকিরা। ২০১৭-এ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এর পরেই শিবানীর সঙ্গে সম্পর্কে জড়ান ফারহান।

আইপিএলে শিবানীর সঞ্চালনা মন কেড়েছিল দর্শকদের। সেখান থেকেই ক্রমশ লাইমলাইট পেতে থাকেন তিনি। সঞ্চালনার পাশাপাশি ভাল গানও করেন শিবানী। ‘রয়’, ‘সুলতান’-সহ বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তাঁর বোন অনুষাও বলি দুনিয়ার পরিচিত মুখ। বিভিন্ন রিয়ালিটি শো-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকেও। জনপ্রিয় অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কে রয়েছেন অনুষা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App