×

বিনোদন

বিরাট-আনুশকার সংবর্ধনায় তারার মেলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৭, ১২:২৫ পিএম

মুম্বাইতে জমকালো এক আয়োজনে অনুষ্ঠিত হলো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার বিবাহ পরবর্তী সংবর্ধনা। সম্প্রতি ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সেখানে বলতে গেলে ঘরোয়া পরিবেশেই তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন হয়। কিন্তু গত রাতে শুধু বিরাট-আনুশকা দম্পতির বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানই হয়নি। সেখানে বসেছিল তারার মেলা। ভারতীয় ক্রিকেট জগতের তারকা ও বলিউড তারকাদের উপস্থিতিতে মুখর হয়েছিল মুম্বাইয়ের সেইন্ট রেজিস হোটেল। আর সেটা হবেই তো। বর্তমান সময়ে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ক্রিকেটারই তো বিরাট কোহলি। বর্তমানে তিন ফরম্যাটেই টিম ইন্ডিয়ার অধিনায়ক তিনি। অন্যদিকে, আনুশকা শর্মাও বলিউড জগতের অন্যতম সেরা একজন অভিনেত্রী। গতকাল বিরাট-আনুশকার ওয়েডিং রিসেপশনে হাজির হয়েছিলেন শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, শেওয়াগ, রবীচন্দ্রন অশ্বিন, যুবরাজ সিং, হরভজন সিং, জহির খান, চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকাত সহ টিম ইন্ডিয়ার সাবেক ও বর্তমান সময়ের অধিনাংশ ক্রিকেটার। বলিউড তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায়, শাহরুখ খান, রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাউত, সারা আলী খান আরও অনেকে। সঙ্গীত শিল্পী এ আর রহমানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App