×

বিনোদন

করোনায় আক্রান্ত অস্কারজয়ী অভিনেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০২:১১ পিএম

করোনায় আক্রান্ত অস্কারজয়ী অভিনেতা

শন পেন

করোনায় আক্রান্ত অস্কারজয়ী অভিনেতা শন পেন। সম্প্রতি তার করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। নিজ উদ্যোগে সকলের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার আয়োজন করেন তিনি। সেখানেই নিজের করোনা পরীক্ষা করান শন। তখনই তার দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত সিনেপ্রেমীরা। শন পেনের বয়স যেহেতু ৬০ ছুঁইছুঁই, তাকে নিয়ে চিন্তিত সবাই।

হাইতিতে ভূমিকম্পের সময় ২০১০ সালে তিনি প্রতিষ্ঠিত করেন ‘সমাজভিত্তিক প্রতিষ্ঠান ত্রাণ প্রচেষ্টা’ । ভূমিকম্পের সময় এই স্বেচ্ছাসেবী সংস্থা অর্থসাহায্য করেছিল। বর্তমানে বিশ্বজুড়ে যে সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় শন পেনের সংস্থা। করোনা মোকাবিলায় এখন লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেটির সঙ্গে এই সংস্থা সহযোগিতা করছে।

শন পেনের সংস্থাটি লস অ্যাঞ্জেলসের বিভিন্ন জায়গায় বিনামূল্যে লালারস পরীক্ষা করছে। মানুষের জীবন রক্ষাই পেন এবং তার সংস্থার লক্ষ্য। সেই মতো শহরের বিভিন্ন জায়গায় চলছিল করোনা পরীক্ষার কাজই। তেমনই একটি জায়গায় নিজের লালারস পরীক্ষা করাতে যান শন পেন। তখনই তার করোনা ধরা পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App