×

বিনোদন

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ১০:৪১ এএম

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত

হাসপাতালে ভর্তি অভিনেতা সঞ্জয় দত্ত। তীব্র শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। তাই অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁর করোনা পরীক্ষাও করা হয়। তবে রিপোর্ট নেগেটিভ। আপাতত হাসপাতালেই থাকতে হবে মুন্নাভাইকে।

অভিনেতার ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ। তবে তিনি আদৌ কোভিড আক্রান্ত কিনা, তা খতিয়ে দেখার জন্য তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরটি-পিসিআর পরীক্ষা করা হবে সঞ্জুবাবার। তবে তাঁকে আপাতত নন কোভিড আইসিইউ ওয়ার্ডেই রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তিনি ভালো রয়েছেন। তাঁকে মুম্বইয়ের ওই হাসপাতালে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি চিকিৎসক জলিল পার্কারের তত্ত্বাবধানে রয়েছেন। ওই চিকিৎসকও গত মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে চিকিৎসক সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর নিজেই একটি টুইট করেন অভিনেতা। আগামী দু-একদিনের ভেতর হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলেই টুইটে উল্লেখও করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App