×

বিনোদন

সুহানার দেখা পেতে কোথায় গেলেন অগস্ত্য?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:৪৯ পিএম

সুহানার দেখা পেতে কোথায় গেলেন অগস্ত্য?

বলিউড মানেই গ্ল্যামারের ছড়াছড়ি। বি-টাউন তারকাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও জনপ্রিয়তার তুঙ্গে। আর তারকা-সন্তানদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই। তারা যদি হন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা ও শাহরুখ খানের মেয়ে সুহানা খান, তা হলে তো কথাই নেই।

গত কয়েক মাস ধরেই কানাঘুষো, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ারে সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। ‘জলসা’-এ চলে নিত্য অশান্তি। এর মাঝেই দাদুর বাড়ি ছেড়ে অন্যত্র দেখা গেল অগস্ত্যকে। গেলেন কি সুহানারই টানে? এক জন বলিউড বাদশার একমাত্র কন্যা। আর এক জন বলিউডের শেহনশাহের নাতি। দু’জনের আলাপ অনেক আগে থেকেই। তবে ঘনিষ্ঠতা জোয়া আখতারের ছবি ‘দি আর্চিজ’-এর সেটে। সেখানেই কি মন দেয়া-নেয়া হল শাহরুখ-কন্যা ও অমিতাভের নাতির?

সেটে বন্ধুত্ব হওয়া অবাক করা ঘটনা নয়। তবে ছবির প্রচার পর্ব থেকেই দু’জনকে আলাদা করা যাচ্ছে না। প্রতিটা অনুষ্ঠানেই তারা একসঙ্গে যাচ্ছেন ইদানীং। সম্প্রতি অমিতাভ বচ্চনের ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও তারা একটি পর্বে একসঙ্গে গিয়েছিলেন। এমনকি, বছর শেষ হওয়ার আগেই তারা একসঙ্গে মুম্বই ছেড়ে ছুটি কাটাতেও গিয়েছেন বলে জল্পনা। কিন্তু দু’জনেই তাদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে অগস্ত্যের অভিষেক হয়। সেই সময় অগস্ত্যকে আলিঙ্গনের ইমোজি পাঠান সুহানার মা গৌরী খান। এ বার শানায়া কপূরের বাড়িতে পার্টি করতে পৌঁছন সুহান-অগ্যস্তরা।

তবে সুহানা একা নন, সঙ্গে ছিল তার ভাই আব্রাম। এ দিকে অগ্যস্তের দিদি নব্যা নন্দা যান অনন্যা পাণ্ডের সঙ্গে। সবার শেষে বান্ধবী ভাবনা পাণ্ডের সঙ্গে আসেন শাহরুখ-পত্নী গৌরী। তবে কি কারণে এমন জমায়েত সঞ্জয় কপূরদের বাড়িতে, তা অজানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App