×

বিনোদন

মুভিবাজ নিয়ে ফিরছেন আরজে রাজু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

মুভিবাজ নিয়ে ফিরছেন আরজে রাজু

রাইসুল ইসলাম চৌধুরী

সিনেমা নিয়ে ভিন্নধারার আয়োজনের মাধ্যমে ভক্তদের কাছে ফিরছেন রেডিওর জনপ্রিয় উপস্থাপক রাইসুল ইসলাম চৌধুরী। যিনি ভক্তদের কাছে আরজে রাজু নামেই বেশি পরিচিত। বিনোদনভিত্তিক ইউটিউব চ্যানেল ‘ফরোয়ার্ড রেড কার্পেট’ এ ‘মুভিবাজ উইথ আরজে রাজু’ নামে একটি শো উপস্থাপনা করবেন তিনি।

ইউটিউব চ্যানেল ফরোয়ার্ড রেড কার্পেট জানায়, গল্পের ছলে সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা করবেন আরজে রাজু। প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় ইউটিউব চ্যানেল ফরোয়ার্ড রেড কার্পেটে দেখা যাবে ‘মুভিবাজ উইথ আরজে রাজু’। পাশাপাশি ‘ফরোয়ার্ড টেক’ এর ফেসবুক পেজেও দেখা যাবে এই শো।

‘রেডিও আমার’এ  জনপ্রিয় ‘সানডে নাইট’ ও ‘মনের জানালা’ উপস্থাপনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান রাজু। পাশাপাশি গান করেও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তার গাওয়া ‘সুহাসিনী’ গানটি এখনও তরুণ-তরুনীদের মন জয় করে চলেছে।

মুভিবাজ উইথ আরজে রাজু প্রসঙ্গে রাইসুল ইসলাম রাজু বলেন, ‘সবসময়ই আমার ভক্তদের মিস করতাম, অনেকদিন ধরেই ভাবছি আবার ফিরব। মুভিবাজ শোটির মাধ্যমে ফেরাটা দারুণ হবে, আশা করি।’

আরজে রাজু আরও বলেন, ‘সিনেমা নিয়ে বরাবরই আমার আগ্রহ ছিল। তাই সবার থেকে একটু আলাদাভাবে সিনেমা রিভিউ নিয়ে হাজির হয়েছি মুভিবাজে। দর্শকরা শো-টি দেখে আনন্দ পেলে আমার স্বার্থক হবে।’

ফরোয়ার্ড টেকের পরিচালক এম. মোরতাজা বলেন, ‘ফরোয়ার্ড টেকের নতুন শো মুভিবাজ উইথ আরজে রাজু। এই শো-এর মাধ্যমে পর্দার আড়ালের জনপ্রিয় একজন আরজে সরাসরি পর্দায় আসছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক তাঁদের কল্পনায় থাকা প্রিয় আরজে’র এক্সপ্রেশন এক্সপ্লোর করার অনন্য সুযোগ পাবেন।’

ইউটিউব লিংক: https://www.youtube.com/@Forwardredcarpet

ফেসবুক লিংক: https://www.facebook.com/forwardtech.live

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App