×

বিনোদন

বিয়ে করলেন স্পর্শিয়া, পাত্র কে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম

বিয়ে করলেন স্পর্শিয়া, পাত্র কে?

অর্চিতা স্পর্শিয়া

ভালোবাসা দিবস ও বসন্তের দিনে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার বিচেই স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়। আজ ইনানি বিচে ছিল বিয়ের আয়োজন। যাতে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন।

তার বর চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

এ প্রসঙ্গে গণমাধ্যমে স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি।

প্রসঙ্গত, সমূদ্র আর পাহাড় পছন্দের জায়গা স্পর্শিয়ার। ইচ্ছা ছিল—এমন জায়গায় বিয়ে করবেন যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই থাকবে। সেই ইচ্ছা পূরণ করতেই কক্সবাজারে বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্পর্শিয়া।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App