×

বিনোদন

নারী দিবসে ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৪:৫৩ পিএম

নারী দিবসে ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’

ওয়েব ফিল্মের একটি দৃশ্যে অভিনয়শিল্পীরা

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা। তাদের জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদ র্নিমিত ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস‘। অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা। ওয়েব ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও লিমিটেড।

গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিনপ্রান্তের তিন বয়সী নারী একত্রিত হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন-হতে হবে ক্রিমিনাল।

চুমকি, নীলা আর বীথির পথ সহজ না। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়বে অনিশ্চিত। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে।

একদিকে জীবনের টানাপোড়েন, অন্যদিকে অসম্ভব বাধা, দুটোকে অতিক্রম করে চুমকি, নীলা আর বীথি কি সত্যি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? নাকি কেবলই অপরাধী হয়ে, ক্রিমিনাল পরিচয়েই তারা থেকে যাবে আজীবন?

এ প্রসঙ্গে পরিচালক ফরহাদ আহমেদ বলেন, আমাদের দেশে কয়েকদিন পরপরই বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। যেহেতু কয়েকদিন পরপরই এরকম ঘটনা আমরা দেখি সুতরাং বলা যায় মানুষজনের মাঝে সচেতনতার অভাব আছে। এরকম একটি প্রতারণার ঘটনা থেকেই ক্রিমিনাল এর গল্প তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ তিনজন নারীর একসাথে হওয়া এবং সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামই দেখানোর চেষ্টা করা হয়েছে। কথায় আছে ট্রাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটা অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়। ইরফান, তানভীর, তানযিকা, চমক, নীল সবাই যার যার ভালো করার চেষ্টা করেছে। এখন দর্শকদের কেমন লাগে সেটার অপেক্ষায় আছি।

দীপ্ত প্লে’র হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম জানান শুক্রবার (৮ মার্চ) থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে দেখা যাবে ওয়েব ফিল্মটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App