×

বিনোদন

অবৈধ মদের বার থেকে গ্রেপ্তার অভিনেতা মুনওয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০২:১৭ পিএম

অবৈধ মদের বার থেকে গ্রেপ্তার অভিনেতা মুনওয়ার

অভিনেতা মুনওয়ার

এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় গ্রেপ্তার করা হয়েছিল বিগ বস তারকা, স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনওয়ার ফারুকিকে। এবার ফের ভারতীয় পুলিশের খপ্পরে তিনি। মুম্বাইয়ের একটি পানশালা থেকে আটক করা হয়েছে তাকে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের ফোর্ট এলাকায় অবস্থিত ওই পানশালাটি অবৈধভাবে চলছিল। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশের একটি টিম। পানশালা থেকে প্রায় সাড়ে চার হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি নয়টি হুক্কাপট পাওয়া গেছে যার দাম সাড়ে ১৩ হাজার টাকা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেহেতু মুনওয়ার সেই সময় পানশালায় ছিলেন সেই কারণেই তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। যদিও মুনওয়ারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০২১ সালে রাম-সীতাকে নিয়ে চটুল কৌতুক বলে ফেঁসেছিলেন এই কমেডিয়ান। পড়তে হয়েছিল বিজেপির রোষানলে। ফলস্বরুপ হাতে উঠেছিল হাতকড়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App