×

বিনোদন

জাতীয় চলচ্চিত্র দিবসে নানা আয়োজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পিএম

জাতীয় চলচ্চিত্র দিবসে নানা আয়োজন

ছবি: সংগৃহীত

৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। বিশেষ দিনটি প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। চলচ্চিত্রাঙ্গনের মানুষের পদচারণায় মুখরিত হয় বিএফডিসি। এবারো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চত্বরে দিনটি উদ্‌যাপন করা হবে।

দুপুরে বিএফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৪-এর উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

‘আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্রেক্ষাগৃহে দেখব ছবি এই হোক অঙ্গীকার’ স্লোগানে দিনটি উদ্‌যাপন করবেন চলচ্চিত্রকর্মীরা। এতে শোভাযাত্রায় অংশ নেয়ার কথা রয়েছে তাদের। শোভাযাত্রার পর এফডিসির ২ নম্বর ফ্লোরে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ও চলচ্চিত্রের বিশিষ্টজনেরা বক্তব্য দেবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার প্রমুখ।

আলোচনা শেষে বেলা ৩টা ৩৫ মিনিটে মুজিব: একটি জাতির রূপকার সিনেমা প্রদর্শিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও চলচ্চিত্র দিবস উদ্‌যাপন করা হবে। আজ বিকেল চারটায় জাতীয় নাট্যশালার মিলনায়তনের সেমিনার কক্ষে ‘চলচ্চিত্রের বাজার সম্প্রসারণ, দেশ থেকে দেশান্তর’ শীর্ষক সেমিনার রয়েছে। সন্ধ্যা ছয়টায় থাকছে প্রীতি সম্মিলনী।

১৯৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক আইন পরিষদের শেষ দিন তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ বিল উত্থাপন করেন।

২০১২ সালের ৩ এপ্রিল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্‌যাপন শুরু হয়। প্রতিবছর এই দিনে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সময় বাড়লো

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সময় বাড়লো

‘৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি’

‘৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি’

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও বিক্রি করতেন পর্নোগ্রাফি সাইটে

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও বিক্রি করতেন পর্নোগ্রাফি সাইটে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App