×

বিনোদন

‘বর্ণবাদ’ নিয়ে শহরতলীর গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৭ পিএম

‘বর্ণবাদ’ নিয়ে শহরতলীর গান
‘বর্ণবাদ’ নিয়ে শহরতলীর গান
‘উপছায়া’ শিরোনামে নতুন গান প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ড ‘শহরতলী’। তাদের প্রকাশিতব্য তৃতীয় অ্যালবাম ‘এখন এখানে’র তৃতীয় গান এটি। বরাবরের মতো এই গানটিতেও শ্রোতাদের একটি বার্তা জানিয়েছে ব্যান্ডটি। গানটিতে তারা অত্যন্ত বাস্তব একটি দুঃখজনক চলমান অনাকাঙ্ক্ষিত বিষয়বস্তুকে গানের ভাষায় তুলে ধরেছেন। এবারের বিষয় হিসেবে বেছে নিয়েছেন ‘বর্ণবাদ’। গানটিতে তারা ফুটিয়ে তুলেছেন একজন প্রেমিকা তার বাহ্যিক কালো বর্ণের কারণে প্রেমিকের পরিবার থেকে চরম অগ্রাহ্য ও প্রত্যাখ্যাত হয়ে অপমান-দুঃখে আত্মহত্যার পথ বেছে নেয়ার মতো চলমান নির্মম বাস্তবতা। ‘উপছায়া’ গানটির লিরিক লিখেছেন তপন মাহমুদ। সুর করেছেন ব্যান্ডটির ভোকালিস্ট মিশু খান। ভিডিও নির্মাণ করেছেন মুফেজুল ইসলাম। উল্লেখ্য, ‘শহরতলী’ তাদের প্রকাশিতব্য তৃতীয় অ্যালবাম ‘এখন এখানে’র প্রথম গান ‘শহরতলীর আকাশ’ শিরোনামে রিলিজ করে যার বিষয় ছিল ধর্ষণ। দ্বিতীয় গান ‘প্রস্থান-২ (বিষাদ সিন্ধু)’ নামে রিলিজ করে, যার বিষয় ছিল প্রবাসী শ্রমিকদের বিরহ জীবন নিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App