×

বিনোদন

যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৩:২০ পিএম

যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’

‘কাজলরেখা’ সিনেমার পোস্টার

মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কাজলরেখা’ সিনেমাটি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি গত ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় । তবে বাণিজ্যিক সাফল্য না পেলেও দর্শকের কাছে প্রশংসিত হয়েছে ‘কাজলরেখা’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স কোর্সের পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে সিনেমাটিকে। এবার ‘কাজলরেখা’ স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডা ও আমেরিকার বড় পর্দায় মুক্তি পাচ্ছে আজ। প্রথম সপ্তাহে সিনেমাটি চলবে কানাডার ৮ ও আমেরিকার ১৭টি প্রেক্ষাগৃহে।

হলিউড ও বলিউডের সিনেমার চাপে প্রথম সপ্তাহে সীমিত থিয়েটারে মুক্তি পেলেও পরবর্তী সপ্তাহগুলোতে আরও থিয়েটার যোগ হতে পারে বলে আশাবাদী আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

অলিউল্লাহ সজীব বলেন, ‘যারা প্রবাসে থাকেন, বহু ভাষা ও সংস্কৃতির মাঝে নিজের দেশকে খোঁজেন। তাদের মাঝে ‘কাজলরেখা’ সাড়া জাগাতে পারে। মুক্তির আগেই তাদের মাঝে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’

সিনেমায় রয়েছে দুই ডজন গান। সংগীত পরিচালনায় ইমন চৌধুরী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াথ রশিদ মিথিলা, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, সাদিয়া আয়মান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App