×

বিনোদন

অভিনেতা দর্শন আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৫:৩১ পিএম

অভিনেতা দর্শন আটক

ছবি: সংগৃহীত

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপাকে আটক করেছে পুলিশ। তাকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) মহীশূরের ফার্মহাউজ থেকে দর্শনকে আটক করে পুলিশ। খবর  হিন্দুস্তান টাইমসের।

ইতোমধ্যেই এ অভিনেতাকে  জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানান, গত ৯ জুন কামাক্ষীপালয় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলার তদন্ত করতে গিয়ে কন্নড় সিনেমার একজন অভিনেতার (দর্শন) নাম উঠে এসেছে। যে ব্যক্তি খুন হয়েছেন তার নাম রেণুকা স্বামী, তার বয়স ৩৩ বছর।

আরো পড়ুন: বাচ্চাদের ছবি তুললেই মামলার হুশিয়ারি বলিউড নায়িকাদের

জানা যায়, রেণুকা স্বামীর হত্যা মামলার তদন্ত বড় পরিসরে করতে গিয়ে অভিনেতা দর্শনের নিরাপত্তারক্ষীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

গত ৮ জুন হত্যা করা হয় বেণুকা স্বামীকে। ৯ জুন কামাক্ষীপালয়ার কাছের একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ দাবি করেছে, অভিনেতা দর্শন বেণুকার স্ত্রী পবিত্রা গৌড়াকে মেসেজ পাঠাতেন।

ব্যক্তিগত জীবনে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন দর্শন। চলতি বছরের শুরুতে অভিযোগ উঠেছিল, অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন দর্শন। আর এ খবর জানার পর ভীষণভাবে চটেছিলেন দর্শনের স্ত্রী বিজয়লক্ষ্মী।

১৯৯৭ সালে রুপালি পর্দায় অভিষেক ঘটে দর্শন থুগুদীপার। ২০০১ সালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘ম্যাজেস্টিক’, ‘কারিয়া’, ‘গাজা’, ‘সারথি’ প্রভৃতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App