×

বিনোদন

যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি, আমি বাঙালির রাজা: শাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:২৪ পিএম

যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি, আমি বাঙালির রাজা: শাকিব

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে গত শুক্রবার (৫ জুলাই) মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘তুফান’। প্রচারে অংশ নিতে এর আগেই কলকাতায় পৌঁছান তিনি। কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। 

এর আগে, এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন তিনি। এছাড়াও একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাদা করে কথা বলেন শাকিব। সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজেকে এই সময়ের ‘বাঙালির রাজা’ বলে মন্তব্য করেছেন শাকিব।

এদিন তার কাছে প্রশ্ন রাখা হয়, ‘শাকিব খান বাংলাদেশের ‘রাজা’। কেউ বলেন, মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন?’ উত্তরে শাকিব বলেন, ‘সত্যিই যদি আমি রাজা হতাম! মুডি হয়তো তারা ভাবেন, যারা আমাকে সামনে থেকে দেখেননি। 

আরো পড়ুন: হাসপাতালে ঋতাভরী, ফের কী হলো অভিনেত্রীর?

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে শাকিব বলেন, আপনার কী মনে হলো, আমি মুডি? আমার শত্রুরাও আছেন, আসলে রাজত্ব দুইভাবে পাওয়া যায়—যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা।’

শাকিব খান শুধু ঢাকাই সিনেমার শীর্ষ তারকা নন, বাঙালি তারকাদের মধ্যেও তার অবস্থান প্রথম দিকে। ব্যবসায়িক সফলতার নিরিখেও তার অবস্থান ঈর্ষণীয়। বাংলাদেশের সিনেমার পোস্টারবয় তিনি। 

এদিন অভিনেতার কাছে আরো জানতে চাওয়া হয়, ‘২৫০টার বেশি ছবি। হাতে অসংখ্য সুপারহিট। সাম্প্রতিক সময়ে বিশ্বে বাংলা সিনেমার রেকর্ড ভাঙা কালেকশনের সঙ্গে আপনার নাম জড়িয়ে। এর সঙ্গে যে দায়িত্ববোধ আসে, সেটা কী রকম?’ উত্তরে শাকিব বলেন, ‘আগে বেশি কাজ করতাম। কিছু ভালো কাজ হতো। কিছু অ্যাভারেজ কাজ করতে হতো। আবার কিছু দায়িত্ববোধ থেকে। অনেকে এসে বলতেন, ‘‘ভাই প্রবলেমে আছি। ছবিটা করতে হবে।’’ সেই ছবি আমি করেছি। ইন্ডাস্ট্রির স্বার্থে। সিনেমা হল বাঁচাতে। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছি। এর মধ্যে দিয়ে যেতে যেতে একটা জিনিস বুঝেছি, দেশের মানুষ আমায় ভালোবাসেন। দেশের বাইরের কিছু মানুষও ভালোবাসেন। আমি একটা ভালো কাজ করলে তারা আপ্লুত। আর তখনই মনে হয়েছে, গুণগত মানে ভালো কিছু ছবি আমাকে করতে হবে। তাই ‘তুফান’ করলাম।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App