×

বিনোদন

বড় পর্দায় দেখা যাবে সুস্মিতা কন্যা রেনে সেনকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৪:১৯ পিএম

বড় পর্দায় দেখা যাবে সুস্মিতা কন্যা রেনে সেনকে

সুস্মিতা সেন ও রেনে সেন

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ভিকি কৌশল, তৃপ্তি দিমরি অভিনীত সিনেমা ‘ব্যাড নিউজ’। আনন্দ তিওয়ারি পরিচালিত এ সিনেমায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কাজ করেছেন অভিনেত্রী সুস্মিতাকন্যা রেনে সেন। এবার অভিনেত্রী হিসেবে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন রেনে।

ইনস্ট্যান্ট বলিউডকে সাক্ষাৎকার দিয়েছেন রেনে। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, কবে বলিউডে অভিষেক হবে?

উত্তরে রেনে সেন বলেন, ‘আশা করছি, খুব শিগগির। কারণ আমি অডিশন দিচ্ছি। ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ভালো কিছু ঘটবে। এই সময়টা খুব ভালো। কারণ এখন বিভিন্ন গল্প নিয়ে কাজ হচ্ছে। আর আমি সেই ভালো গল্পের অংশ হতে চাই।’

প্রসঙ্গত, সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ৪৭ বছর বয়সি এ অভিনেত্রী এখনো অবিবাহিত। কিন্তু কেন তিনি বিয়ে করেননি তা অজানা। বিয়ে না করলেও দুই কন্যা সন্তানের মা সুস্মিতা।

২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নেন এই অভিনেত্রী। এরপর নিজের মেয়ের মতো করেই তাকে বড় করেছেন। ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন সুস্মিতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App