×

বিনোদন

শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতে চাওয়া অরুণা বিশ্বাস গোপনে কোথায় পালালেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাাপ গ্রুপে তিনি আক্রমণাত্মক পরামর্শ দেন। এরপর শেখ হাসিনা দেশ ত্যাগ করলে গোপনে দেশ ছাড়েন অরুণা বিশ্বাস।

৩ সেপ্টেম্বর সকাল থেকেই আলোচনায় আসে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয়শিল্পী ও সাংবাদিকদের আক্রমণাত্মক বেশ কিছু কথোপকথন। যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। 

যেখানে দেখা যায়, জুলাইয়ের ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল ঢেলে দেওয়ার! তার ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে।

এরপর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন উঠে কোথায় পালালেন অরুণা বিশ্বাস। জানা গেছে তিনি গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন। 

এছাড়াও ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকিও দেওয়া যায়। যেখানে আন্দোলনে সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সংগীতশিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, বয়স যদি কম থাকত পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম।

তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা। অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন।

এ বিষয়ে বর্তমানে কানাডায় অবস্থান করা অরুণার এক ঘনিষ্ঠ সূত্র জানান, তিনি বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষদিকে দেশত্যাগ করে এখানে চলে এসেছেন তিনি।এর আগেও কানাডায় ছিলেন অরুণা। সরকার পতনের পর নিজের কৃতকর্মের পরিস্থিতি আঁচ করতে পেরেই দেশত্যাগ করেছেন এই অভিনেত্রী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যাতে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন।

এই গ্রুপে ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, সাজু খাদেম, হৃদি হক, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, ঊর্মিলা শ্রাবন্তী কর, ফজলুর রহমান বাবু, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App