×

বিনোদন

যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেই সারিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম

যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেই সারিকা

সারিকা সাবরিন

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সক্রিয় থাকেন তারকারা। নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্ত, অনুভূতির গল্পগুলো সেখানেই তুলে ধরেন তারা।

ভক্তদের সঙ্গেও শিল্পীদের যোগাযোগের অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। নিজের প্রিয় তারকাকে সেখানেই প্রতিনিয়ত দেখতে পান অনুরাগীরা।

আরো পড়ুন: ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে সানাইয়ের বিয়ে

এক্ষেত্রে একদমই ব্যতিক্রম ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, সাত বছর ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করেন না।

কারণ হিসেবে সারিকা বলেন, সাত বছর হলো ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এর পেছনে স্পেসিফিক কোনো কারণ নেই। এ জীবনেই আমি অভ্যস্ত হয়ে গেছি। গত বছর একবার ভাবলাম অ্যাকাউন্ট খুলব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় না থাকাটাই আমার কাছে স্বাচ্ছন্দ্যের মনে হয়েছে।

আরো পড়ুন: নিজের অধঃপতন নিয়ে মুখ খুললেন গায়ক নোবেল

তিনি আরও বলেন, সব কিছুরই ভালো-মন্দ থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেরও অনেক ভালো দিক আছে। ভক্তদের সঙ্গে যোগাযোগ, সরাসরি ইন্টারঅ্যাকশন হয়। এটা খুব মিস করি। তবে এটা ব্যবহার না করায় আমার অনেক সময় বাঁচে, নেতিবাচক অনেক কিছু থেকেই দূরে থাকতে পারছি। আমি সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নই। আসলে অনেক দিন এটা থেকে দূরে থাকতে থাকতেই অভ্যস্ত হয়ে গেছি।

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ পেয়েছে সারিকার নতুন ওয়েব সিরিজ ‘মায়া’র টিজার। রায়হান রাফী নির্মিত এই ওয়েব সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেতা মামনুন ইমনকে।

আরো পড়ুন: অস্কারে ‘লাপাতা লেডিস’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App