×

বিনোদন

ফের নির্মাণে মামুনুর রশীদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৩২ পিএম

ফের নির্মাণে মামুনুর রশীদ

অভিনেতা ও মামুনুর রশিদ

বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক মামুনুর রশীদ। একুশে পদকজয়ী এই গুণি নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে আসছেন। সেটিতে অভিনয়ের পাশাপাশি নির্মাণও করছেন তিনি।

তার এই নাটকের নাম ‘চরণ ছুঁয়ে যাই’। নাটকটি রচনাও করেছেন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মামুনুর রশীদ। তিনি জানান, এরইমধ্যে নাটকটির ত্রিশ পর্ব নির্মাণ সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি চ্যানেল আইতে প্রচার শুরু হবে।

এ নাটক প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘চরণ ছুঁয়ে যাই দর্শককে বিনোদনের পাশাপাশি ভাবনার খোরাক দেবে। এর গল্প গড়ে উঠেছে একটি স্কুলের নানা সমস্যাকে কেন্দ্র করে। নাটকটির ত্রিশ পর্ব নির্মাণ কাজ শেষ করেছি। এটি ৫২ পর্ব পর্যন্ত নির্মাণ করার পরিকল্পনা আছে। চ্যানেল আইতে প্রচারের জন্যই এটি নির্মাণ হচ্ছে।’

তিনি জানান, নাটকটিতে স্কুলের একজন প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে দেখা যাবে আরও অনেক জনপ্রিয় শিল্পীদের।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি মামুনুর রশীদ টাঙ্গাইল জেলার কালিহাতির পাইকড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিভাগে ডিপ্লোমা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

১৯৬৭ সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং জড়িত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। তখন থেকেই নাটক লেখালেখি ও অভিনয়ে নিয়মিত হন।

মুক্তিযুদ্ধের পর শুরু করেন ‘মুক্ত নাটক আন্দোলন’। ১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন আরণ্যক নাট্যদল। বর্তমানে এই দলটি খুবই জনপ্রিয় দেশে মঞ্চ নাটকের আঙ্গিনায়। সেইসঙ্গে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেও দর্শকের ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন এই নাট্যজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App