×

বিনোদন

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ফরিদুল ইসলাম রুবেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ফরিদুল ইসলাম রুবেল

ফরিদুল ইসলাম রুবেল

শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ডে-২০২৩ ভূষিত হলেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেখানে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফরিদুল ইসলাম রুবেল এর হাতে পুরস্কার তুলে দেন শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এবং মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।

সম্মাননা প্রসঙ্গে ফরিদুল ইসলাম রুবেল বলেন, কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক, গান, উপন্যাস পাঠক-দর্শকদের উপহার দিতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App