×

বিনোদন

সালমান খানকে হত্যার হুমকিদাতা যুবক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০২:২৯ পিএম

সালমান খানকে হত্যার হুমকিদাতা যুবক গ্রেপ্তার

সালমান খান

বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ২০ বছর যুবক বয়সী এক যুবককে নয়ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

গোফরান খান নামে ওই যুবককে আটকের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আলাদলতে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। খবর এনডিটিভির।

আটক ওই যুবকের বিরুদ্ধে সালমানের পাশাপাশি গত ১২ অক্টোবর সন্ত্রাসী হামলায় নিহত এনসিপি দলের এমপি বাবা সিদ্দিকের ছেলে জিসান সিদ্দিকিকেও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। 

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বান্দ্রায় জিসান সিদ্দিকীর অফিসে গিয়ে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় জিসানের অফিসের এক কর্মী থানায় গিয়ে ওইদিন রাতেই এফআইআর দায়ের করেন।

পুলিশ এ ঘটনায় মোহাম্মদ তায়েব নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার নয়ডা থেকে গোফরান খান গ্রেপ্তার করেছে।

এর আগে, মুম্বাই পুলিশ জামশেদপুর থেকে শেখ হুসেন শেখ মৌসিন নামে ২৪ বছর বয়সী সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। হুমকি বার্তায় তিনি সালমান খানের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন।

সালমান খান এর আগে লরেন্স বিষ্ণুই গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যরা এপ্রিল মাসে অভিনেতার বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। হুমকির পর অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App