×

বিনোদন

মিমির পুরোনো ভিডিও ভাইরাল!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

মিমির পুরোনো ভিডিও ভাইরাল!

মিমি চক্রবর্তী

তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের বরাবরই কৌতূহল অনেক বেশি। তাদের পছন্দ-অপছন্দ নিয়েও ভক্তদের মাঝে চর্চাও কম হয় না। তারকাদের ডেটিং, সম্পর্ক বা বিয়ে, কে-কোথায়-কখন কার সঙ্গে যাচ্ছেন, সবচেয়ে বেশি চর্চায় থাকে।

এমনকী তারকা হওয়ার আগে তাদের জীবন কেমন ছিল, নো- মেকআপ লুক, সবটা নিয়েই আগ্রহ থাকে তুঙ্গে। যে কারণে ভক্তদের আগ্রহ পূরণে তারকারাও নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিও প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওপার বাংলার সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তী অনুরাগীদের জন্য প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ছবি, ভিডিও, নানা মুহূর্ত, সিক্রেটস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমির পুরোনো একটি ভিডিও।

তখনও মিমি চক্রবর্তীকে কেউ চেনেন না। বিনোদন জগতে ক্যারিয়ার শুরু হয়নি। তবে টিনসেল টাউনে ঢোকার জন্য প্রস্তুতি শুরু হয়েছে, চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন জোর কদমে।

ঠিক সেই সময়ের একটি ভিডিও হঠাৎই সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একটি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সম্পর্কে নিজের ফিডব্যাক জানাচ্ছেন তিনি।

অভিনয় জগতে প্রবেশের আগে গ্রুমিং থেকে নানা শিক্ষা সেখান থেকেই নিয়েছিলেন এই অভিনেত্রী। কেমন ছিল সেখানে তার অভিজ্ঞতা, সেটাই তুলে ধরেন মিমি। যেই ভিডিও বহু বছর পর ইন্টারনেট দুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে মিমিকে বলতে শোনা যায়, তিনি ক্যাটওয়াক কী সেটাই জানতেন না। সম্রাট স্যার তাকে অনেক সাহায্য করেছেন সবকিছুতে। এই ইনস্টিটিউট থেকেই ক্যাটওয়াক, মডেলিংয়ের অ আ ক খ শিখেছেন নায়িকা।

মিমি বলেন, ‘সবাই বলত, আমি ছেলেদের মতো হাঁটি। স্যারের জন্যই আমি র‍্যাম্পে হাঁটতে পেরেছি।’

মিমির ভিডিও সামনে আসতেই ট্রলে মেতেছেন নেটিজেনরা। অনেকে অভিনেত্রীর আগের লুকের সঙ্গে বর্তমান লুকের পার্থক্য টেনে এনে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ বলেছেন, টাকা পয়সা থাকলে একজন মানুষের রূপ কতটা বদলে যায়।

প্রসঙ্গত, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও মূলত ছোট পর্দার মাধ্যমেই পরিচিতি পেয়েছিলেন মিমি চক্রবর্তী। ‘গানের ওপারে’-ধারাবাহিকের পুপে চরিত্রে সকলের মন জয় করেন তিনি।

এরপর ২০১২ সালে পরপর দুটি হিট- ‘বাপি বাড়ি যা’ এবং ‘বোঝে না সে বোঝে না’। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তুফান’। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধেন নায়িকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App