×

বিনোদন

সৌদি সরকারের আমন্ত্রণে যাচ্ছেন জেমস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম

সৌদি সরকারের আমন্ত্রণে যাচ্ছেন জেমস

মাহফুজ এনাম জেমস

বাংলাদেশের ব্যান্ড সংগীতের দিকপাল মাহফুজ এনাম জেমস। জয় করেছেন বলিউড। দেশ-বিদেশে অগণিত অনুরাগী তার। এই গায়কের ব্যান্ড ‘নগরবাউল’ ঘিরে উন্মাদনার শেষ নেই। ব্যান্ডটির গান শুনে পরিণত মানুষও হয়ে ওঠেন দুষ্টু ছেলেদের একজন। এবার তার ডাকবাক্সে এসে পড়েছে সৌদি সরকারের আমন্ত্রণপত্র।

সৌদি সরকারের আমন্ত্রণের বিষয়ে সংবাদমাধ্যমকে জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর বলেন, ‘২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে আমরা প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছি। আয়োজনটিতে বিনা মূল্যে গান শুনতে পাবেন দর্শক। আশা করি, ভালো একটা শো হবে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।’

সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। এরমধ্যে দক্ষিণ এশিয়া থেকে আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে এ অনুষ্ঠান। পর্দা নামবে ৩০ নভেম্বর।

প্রসঙ্গত, সৌদি সরকারের প্রত্যাশা এ উৎসবের মাধ্যমে আরবের সঙ্গে এশীয় দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় হবে। আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App