×

বিনোদন

এ শীতেই বিয়ের মালা বদলাতে চাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৫:০৪ পিএম

এ শীতেই বিয়ের মালা বদলাতে চাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

অঙ্কুশ-ঐন্দ্রিলা

এ শীতেই বিয়ের মালা বদলাতে চাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

অঙ্কুশ-ঐন্দ্রিলা

এবারের শীতেই বিয়ের মালা বদলাতে চাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। টলিউডের নবদম্পতির ছবি পোস্ট করে টুইটারে তিনি লিখলেন, শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।

অঙ্কুশের এই স্ট্যাটাস নিয়ে চলছে আলোচনা। শিগগিরই বলতে কবে বিয়েটা করছেন তিনি সেটাই জানতে চাইছেন নায়কের ভক্তরা। টলিপাড়ার হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বন্ধুত্ব এবং প্রেম নিয়ে ১০ বছর পার করে ফেলেছেন তারা। পরিবার থেকে অনুরাগী মহল, তাদের প্রেমের কাহিনী গোপন নেই আর কারও কাছেই। তবে কি নতুন বছরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা? নাকি এই শীতেই বিয়ের মালা বদলটা হয়ে যাবে!

রিয়েল লাইফ পার্টনারশিপের অনেক বছর কেটে গেলেও, অফস্ক্রিন হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: নেপথ্যে কি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ?

শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: নেপথ্যে কি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ?

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

ধাওয়া-পাল্টাধাওয়া-সংঘর্ষের পর আবারও উচ্ছেদ অভিযান শুরু

ধাওয়া-পাল্টাধাওয়া-সংঘর্ষের পর আবারও উচ্ছেদ অভিযান শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App