×

বিনোদন

সুহানা-অগস্ত্যর প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

সুহানা-অগস্ত্যর প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন

ছবি : সংগৃহীত

শাহরুখ খান কন্যা সুহানার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেম ভেঙে যাওয়ার নিয়ে অনেক দিন ধরেই চলছে গুঞ্জন। আর অনুরাগীরা তো ধারণা করেই নিয়েছিলেন, বচ্চন আর খানরা বুঝি বা পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন সুহানা ও অগস্ত্যকে দিয়ে। কিন্তু সেই আশায় গুড়েবালি! সময়ের চর্চিত এই লাভ বার্ডসরা ক্রিসমাস সেলিব্রেশন করলেন আলাদা হয়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এবার সুহানা ও অগস্ত্য সবাইকে অবাক করে দুজনে দুই জায়গাতে পার্টি করেন। বলিউড তারকাদের জন্য নিজ বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন জোয়া আখতার। সেখানে ভাবনা পাণ্ডে, ফারহান আখতার, তার স্ত্রী শিবানী দান্ডেকর, জাভেদ আখতার, মাহিপ কাপুর, শাহিদ কাপুর, ঈশান খাট্টরের মতো তারকারা একত্রিত হন। আর সেই পার্টিতে একাই গিয়েছিলেন সুহানা। এদিকে অমিতাভের নাতি অগস্ত্য আবার গিয়েছিলেন কাপুরদের বড়দিনের পার্টিতে।

পার্টিতে অগস্ত্য-সুহানার আলাদা অবস্থান নিয়ে অনুরাগীদের মাঝে শুরু হয়েছে তাদের প্রেম ভাঙার জল্পনা। এর পেছনে আরো কিছু কারণ রয়েছে। যেমন কয়দিন আগে সালমান খানের বাড়ির একট পার্টিতেও আলাদা আলাদা আসেন এই দুই স্টারকিড।

সালমান খানের ছোট ভাই সোহেল খানের ছেলে নির্বাণের জন্মদিনে এসেছিলেন সুহানা-অগস্ত্য দুজনেই, তবে একসঙ্গে সামনে আসেননি। সে থেকে জল্পনা, সম্পর্ক গভীর হওয়ার আগেই কি তা ভাঙতে যাচ্ছে?

'দ্য আর্চিস' ছবি দিয়ে সুহানার সঙ্গে আত্মপ্রকাশ করেন অগস্ত্যও।

শোনা যায় সেখান থেকেই দুজনের প্রেমের শুরু। তাদের সম্পর্ক চর্চায় আসে বিশেষ করে যখন জয়া বচ্চনের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে দেখা যায় সুহানাকে। শুধু তাই নয়, একবার অগস্ত্য, তার মা শ্বেতা নন্দা ও সুহানা গিয়েছিলেন কফি ডেটে। সেই ছবিও ভাইরাল হওয়ার পরই প্রেম গুঞ্জ তুঙ্গে ওঠে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App