×

বিনোদন

আলভী-তিথির পেজ উধাও, ভক্তদের মাঝে প্রশ্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

আলভী-তিথির পেজ উধাও, ভক্তদের মাঝে প্রশ্ন

ছবি : সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাত খান ইকরার আকস্মিক আত্মহত্যায় শোকাহত বিনোদন অঙ্গন। শোকের পাশাপাশি তৈরি হয়েছে তীব্র ক্ষোভও।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিজ বাসায় ইকরার নিথর দেহ উদ্ধারের পর থেকেই আঙুল উঠছে স্বামী আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির দিকে।

মিডিয়াপাড়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর সেই গুঞ্জন যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। ইকরার ঘনিষ্ঠ বান্ধবীর বিস্ফোরক দাবি, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যার চূড়ান্ত পরিণতি এই আত্মহনন।

এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি ফুঁসে উঠেছেন সাইবার জগতের যোদ্ধারাও। বিশেষ করে সাইবার স্পেশালিস্ট লাল রনির কঠোর অবস্থান এখন টক অব দ্য টাউন। ইকরার মৃত্যুর পর তিনি আলভীর পরকীয়ার প্রমাণ পেলে তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার ‘ওপেন চ্যালেঞ্জ’ জানিয়েছিলেন।

ডিজঅ্যাবল করা হয়েছে আলভীর ২৪ লাখ ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজ। সেই সঙ্গে ডিজঅ্যাবল করে দিয়েছে তিথির ৩ লাখ ২৪ হাজার ফলোয়ারের অফিশিয়াল পেজটিও।

লাল রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ক্যাপশনে লেখেন, ‘বলেছিলাম আলভীর স্ত্রীর আত্মহত্যা যদি আলভীর পরকীয়ার কারণে হয়ে থাকে, তাহলে আলভীকে নাট্যজগতের কোথাও থাকতে দেব না। খেলা মাত্র শুরু, শেষটা আরও ভয়াবহ হবে।’

লাল রনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখানেই শেষ নয়; তিথির ব্যক্তিগত আইডি এবং ইনস্টাগ্রামও লক্ষ্যবস্তুতে রয়েছে। তার ভাষ্যমতে, এমন পরিস্থিতি তৈরি করা হবে, যাতে তারা শুধু নামেই অভিনেতা-অভিনেত্রী থাকবেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো কাজ পাবেন না। তাদের কোনো নাটক বা সিরিয়াল যেন দর্শক দেখতে না পায়, সেই পথও বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইকরার মৃত্যু কি তবে বিনোদন জগতের এই ‘চর্চিত’ জুটির ক্যারিয়ারে চিরস্থায়ী যতিচিহ্ন টেনে দিল? উত্তর দেবে সময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

অসুস্থতার জন্যেই কি চেহারা ভেঙেছে, যা জানালেন সালমান

অসুস্থতার জন্যেই কি চেহারা ভেঙেছে, যা জানালেন সালমান

‎পানির দাম বাড়ানোর প্রস্তাব ওয়াসার

‎পানির দাম বাড়ানোর প্রস্তাব ওয়াসার

‎‘যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যেয়ো’

‎‘যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যেয়ো’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App